ইরানের স্বার্থ রক্ষায় সমর্থন জানিয়েছে চীন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জাতীয় মর্যাদা এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে এবং ‘যে কোনো ধরনের ‘একতরফা উদ্দেশ্যপ্রণোদিত ক্ষতিকর আচরণের’ বিরোধিতা করে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের আসন্ন বৈঠকের আগে এই বিবৃতি দিলো বেইজিং।
এদিকে, বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মিয়াও দেইউ’র সঙ্গে বৈঠক করেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। বৈঠকে ঘারিবাবাদি তার দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে মিয়াওকে জানান।
সূত্র: এএফপি
টিজে/টিকে