যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আহত ৬০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অধিকাংশই লাঠির আঘাতে আহত হয়েছেন। বুলেট কিংবা পিলেটে আহত কোনো রোগী পাওয়া যায়নি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, ‘ইনকিলাব মঞ্চের কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককর্মী আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। এখন পর্যন্ত আমরা ৬০ জনের মতো রোগী রিসিভ করেছি। এখনও রোগী আসছেন। এই রোগীদের মধ্যে ৩০ জনের এক্সটারনাল ইনজুরি আছে। তবে কোনো গুলিবিদ্ধ অথবা পিলেটের রোগী পাইনি। তাদের স্কাল্ব ইনজুরি, ফেস ইনজুরি, পায়ের ইনজুরি, এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি আছে, যেটা লাঠির আঘাতে হয়েছে। এছাড়া অনেকের ইনহেলেশন ইনজুরি আছে, যেটা টিয়ারসেলের কারণে হয়েছে। আমরা অক্সিজেন দিয়ে তাদের মোটামুটি সুস্থ করেছি। তবে কোনো রোগী আমরা এখনো ভর্তি করিনি।’

প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেক রোগী ছেড়ে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, 'আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে সমস্যা হলো, ক্রাউড কন্ট্রোল। ক্রাউড ম্যানেজ করা খুই মুশকিল। কেউ কথা শুনতে চায় না। এটা একটা বড় সমস্যা।'

তিনি আরও বলেন, ‘আমাদের ২০০ চিকিৎসক উপস্থিত আছেন। আমি নিজে উপস্থিত আছি। আমাদের চিকিৎসক, নার্সের কোনো স্বল্পতা নেই। জরুরি বিভাগ আমরা বৃদ্ধি করেছি, যাতে আমরা ২৫ জন রোগী একসঙ্গে চিকিৎসা দিতে পারি। কিন্তু সমস্যা হলো, এক রোগীর সঙ্গে ১০ থেকে ১৫ জন চলে আসেন। তখন চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হয়। আমরা চেষ্টা করছি, এর মধ্যে চিকিৎসা চালিয়ে যেতে। আমরা জুলাইয়ে অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছি। আমাদের যে চিকিৎসক, নার্স, স্টাফ রয়েছে-- তাতে চিকিৎসা দিতে কোনো সমস্যা হবে না।’

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখ ও ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্যরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টানা দেড় ঘণ্টা চলে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে। আন্দোলনকারীদের পাশাপাশি আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে শুরু হয় যান চলাচল।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়। নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026