মুক্তির আগেই ছবিটিকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে দর্শকমহলে। পরিচালক বিশাল ভরদ্বাজ সম্প্রতি জানিয়েছেন, অভিজ্ঞ অভিনেতা নানা পাটেকার ১০২ ডিগ্রি জ্বর নিয়েও একটি বড় অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেন, যা তাঁর পেশার প্রতি অসাধারণ নিষ্ঠারই প্রমাণ।
ঘটনাটি ঘটে একটি কঠিন ট্রেন অ্যাকশন দৃশ্য ধারণের সময়। শুটিং চলাকালীনই টিমের সদস্যরা বুঝতে পারেন নানা পাটেকার শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন এবং শুটিং বন্ধ রাখার কথাও বলেন। কিন্তু অভিনেতা দৃশ্যটি অসম্পূর্ণ রেখে কাজ থামাতে রাজি হননি। তাঁর স্পষ্ট মত ছিল, তাঁর কারণে যেন শুটিং বাতিল না হয়। টানা প্রায় চার ঘণ্টা তিনি কাজ চালিয়ে যান, মাঝেমধ্যে অল্প বিশ্রাম নিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং অসুস্থতার ছাপ না রেখেই দৃশ্য সম্পূর্ণ করেন পূর্ণ তীব্রতায়।
পরিচালক বিশাল ভরদ্বাজ এই ঘটনাকে এক মহান শিল্পীর প্রকৃত একাগ্রতার উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর কথায়, নানা পাটেকারের শিল্পপ্রেম শারীরিক অস্বস্তিকেও হার মানিয়েছে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির নির্ধারিত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে।
এসকে/টিকে