পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘১২ তারিখে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। ১১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ধানের শীষের প্রত্যেকটা ভোট পাহারা দিতে হবে। ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। অনেকে আপনাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। কিন্তু ঝগড়া করা যাবে না। মাথা ঠাণ্ডা রেখে জনগনের কাছে যেতে হবে এবং ভোট চাইতে হবে। এটাই আমাদের কাজ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো। এই গ্যারান্টি শুধু আল্লাহ তায়ালা দিতে পারে। কেউ যদি এই গ্যারান্টি দিয়ে বেড়ায়, সে আল্লাহর চেয়ে বড় এবং নাফারমানি কাজ করছে।

আপনাদের বুঝতে হবে ইসলাম আমরা ধারণ করি, বিক্রি করতে পারি না। ইসলাম বিক্রি করার জিনিস না।’

সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমার নির্বাচনের সম্পর্ক না, মাটি, হৃদয় ও আত্মার  সম্পর্ক। নির্বাচন ও রাজনীতি দিয়ে এই সম্পর্কের হিসেব করা যায় না। সামনে নির্বাচন ১২ তারিখে শেষ হয়ে যাবে।

নির্বাচনের পরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি ১৭ বছর ধরে চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকার। এই নির্বাচনে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ থেকে দয়া করে বঞ্চিত করবেন না। আমাকে একটা সুযোগ দিবেন যাতে করে আমি আপনাদের পাশে থেকে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারি।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান চলে গেছেন। আমার বাবা সব সময় ন্যায় ও সত্যের পথে চলছে। কখনো মিথ্যার সঙ্গে আপোষ করেনি। এর জন্য তার বিরুদ্ধে অনেক যড়যন্ত্র হয়েছে। কিন্তু জীবনেও সে কখনো মিথ্যার সাথে আপোষ করে নাই। ওনার সন্তান হিসেবে আমি  আপনাদের একটা কথা দিতে পারি, আমি আপনাদের সাথে আছি এবং আজীবন থাকব।’

বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ইমদাদ ফকির, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026