© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হবেন তামিম ইকবাল!

শেয়ার করুন:
টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হবেন তামিম ইকবাল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভা। ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের সুযোগ পেলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি ‘জাতীয় সরকার’ আদলে সর্বজনীন মন্ত্রিসভা গঠনের কথা ভাবছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান বর্তমানে মন্ত্রিসভার পরিধি ও সদস্যদের বিষয়ে নিবিড়ভাবে পর্যালোচনা বা 'টেবিল ওয়ার্ক' করছেন, যেখানে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বের অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই আলোচনার মধ্যেই, বিএনপি জোট সরকার চাচ্ছে, দেশের ক্রীড়াঙ্গন পরিচালনার দায়িত্বে এমন কাউকে আনতে যারা মাঠের লড়াই থেকে উঠে এসেছেন এবং দেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়েছেন।

জানা যায়, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক তারকা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার যে পরিকল্পনা চলছে, তার মূল লক্ষ্য হলো প্রশাসনিক কাজের সাথে মাঠের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো।

সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে এবং তার পরপরই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তামিম ইকবালকে আনার সম্ভাবনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্র: দেশ রূপান্তর  


ইউটী/টিএ 

মন্তব্য করুন