এবার পর্দায় হৃতিকের সঙ্গে ম্রুণালের প্রেম!
ছবি: সংগৃহীত
০৮:৪৬ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পর্দায় সুপুরুষ নায়কদের সঙ্গে একের পর এক জুটি, আলো ঝলমলে সেট, আর ব্যস্ত শুটিং সূচি এই সবই নাকি অস্বস্তির কারণ হয়ে উঠেছিল তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথাই খোলাখুলি শোনালেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।
নতুন ছবি ‘দো দিওয়ানে শহর মেঁ’র প্রচারে সহঅভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী-র সঙ্গে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় তুলে ধরেন তিনি। প্রশ্ন উঠেছিল, সম্পর্কে তিনি কি কখনও নিরাপত্তাহীনতায় ভোগেন? মৃণাল স্বীকার করেন, কখনও কখনও এমন অনুভূতি আসে। আর সেখান থেকেই সামনে আসে তাঁর স্ক্যান্ডিনেভীয় প্রাক্তনের গল্প।

কর্মজীবনের শুরুতে ‘সুপার ৩০’ ছবিতে হৃতিক রোশন-এর সঙ্গে কাজ করেন ম্রুণাল। পরে ‘জার্সি’ ছবিতে জুটি বাঁধেন শাহিদ কাপুর-এর সঙ্গে। প্রেমিকা যখন পর্দায় একের পর এক আকর্ষণীয় নায়কের পাশে, তখন দূরদেশে থাকা প্রেমিকের মনে জন্ম নেয় হিংসা। মৃণালের কথায়, সে ভাবত তিনি নাকি সারাক্ষণ সুদর্শন নায়কদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এই তুলনায় নিজেকে এগিয়ে রাখতে নাকি শুরু করেন কঠোর শরীরচর্চা। প্রায় পনেরো থেকে সতেরো কেজি ওজন ঝরিয়ে গড়ে তোলেন পেশিবহুল শরীর। কিন্তু সেই উদ্যম বেশিদিন টেকেনি। কিছুদিন পর শরীরচর্চা ছেড়ে দিয়ে উল্টে বাড়িয়ে ফেলেন কুড়ি কেজি ওজন। পরে স্বীকারও করেন, বলিউড তারকাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
তবে ম্রুণাল স্পষ্ট জানিয়ে দেন, কখনওই তিনি তাঁর প্রেমিককে এমন কিছু করতে বলেননি। পেশিবহুল শরীর তাঁর কাছে সম্পর্কের শর্ত ছিল না। বরং নিরাপত্তাহীনতা থেকেই প্রাক্তন এই পথ বেছে নিয়েছিলেন। নিজের অভিজ্ঞতা থেকে মৃণাল আরও বলেন, তিনি সাধারণত দূরত্ব বজায় রাখা সম্পর্কেই স্বচ্ছন্দ বোধ করেন, কারণ তাতে কাজের প্রতি মনোযোগ দেওয়া সহজ হয়।
পর্দার রোম্যান্স আর ব্যক্তিগত জীবনের বাস্তবতার এই ফারাকই যেন আবারও মনে করিয়ে দিল, তারকাখচিত দুনিয়ার ঝলকানির আড়ালেও থাকে সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন।
পিআর/টিএ