© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

শেয়ার করুন:
বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ২৭ জুন, ২০২৬
ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা। তারা পরবর্তীতে জানায়, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোয় তারা এ সামরিক ব্যবস্থা নিয়েছে।

এরমধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ ড্রোন সরাসরি আঘাত হেনেছে কি না সেটি নিশ্চিত নয়।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, শনিবার সকালের এ হামলা বাহরাইনের ভৌগলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরান নতুন হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে বাহরাইন। তবে এগুলো কোন জায়গায় টার্গেট করা হয়েছে সেটি স্পষ্ট করেনি দেশটি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে ইরানের ড্রোন হামলা সাধারণ নাগরিকের জীবনকে হুমকির মুখে ফেলেছিল। এরসঙ্গে এ অঞ্চলে উত্তেজনা প্রশমনে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকেও হুমকিতে ফেলা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমআর/টিএ 

মন্তব্য করুন