© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের পর এবার ভারত সীমান্তেও ভূমিকম্প

শেয়ার করুন:
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তেও ভূমিকম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ এএম | ২৯ জুন, ২০২৬
মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৩.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ড সময় সংঘটিত হয়। ৩ ঘণ্টা ৪৭ মিনিট আগে বাংলাদেশেও একটি ভূমিকম্প আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭° উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮° পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানায়, রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯° পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।

একেএস/টিএ

মন্তব্য করুন