© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুপ্ত সাংবাদিকরা আমার নামে ভুয়া ফটো কার্ড ছড়াচ্ছে: রবিউল ইসলাম নয়ন

শেয়ার করুন:
গুপ্ত সাংবাদিকরা আমার নামে ভুয়া ফটো কার্ড ছড়াচ্ছে: রবিউল ইসলাম নয়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে যুবদল নেতা বলেন, আমার একটি বক্তব্যের যেই ফটো কার্ড ছড়ানো হচ্ছে, সেই বক্তব্য বহু পুরোনো। তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ব বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ভর্তুকি দিয়ে তেলের দাম স্বাভাবিক রেখেছিলেন। ভর্তুকি না দিলে তেলের দাম ৭০০ টাকা লিটার হতো। আই রিপিট, কথাটা সেই সময়ের। যেটা একটি গোষ্ঠী এখন ষড়যন্ত্রমূলক ও অসৎ উদ্দেশ্যে প্রচার করছে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যের বিষয় দেশের প্রথম শ্রেণির কিছু গণমাধ্যমের ‘গুপ্ত সাংবাদিক’ এটা নিয়ে সংবাদ প্রচার করেছে, নির্লজ্জ মিথ্যাচার করছে। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সেই গণমাধ্যমে যদি এমন মিথ্যা ও ভুয়া ফটো কার্ড ভেসে ওঠে, তাহলে সেটা লজ্জাজনক। আমি এমন ভুয়া ফটো কার্ডের ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাই। আমি দৃঢ় কণ্ঠে বলছি, এটা পূর্বের প্রেক্ষাপটের ভিত্তিতে দেওয়া বক্তব্য। আমি বর্তমান সময়ে কোথাও এই বক্তব্য দেইনি।

আরআই/টিএ

মন্তব্য করুন