© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শচীনের একাধিক রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

শেয়ার করুন:
শচীনের একাধিক রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
থিরুভানান্থাপুরামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ভারত। এই ম্যাচ দিয়ে দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একাধিক রেকর্ড ভাঙার হাতছানি তার সামনে।

শচীনের (১৮৪২৬) পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে ব্যাটার কোহলি। আর ৫৯ রান করলে দ্বিতীয় ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক ছোঁবেন তিনি। ৩১৪ ম্যাচ ও ৩০২ ইনিংসে ৫৮.৫৯ গড়, ৫৪ সেঞ্চুরি ও ৭৯ ফিফটিতে তার মোট রান ১৪৯৪১।

আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি ৮৫টি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯টি। ক্যারিবিয়ানদের বিপক্ষে আরেকটি শতক হাঁকালে প্রথম ব্যাটার হিসেবে দুটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ১০টি করে সেঞ্চুরির মালিক হবেন তিনি।

থিরুভানান্থাপুরামে কখনও আউট হননি কোহলি। দুটি ওয়ানডে খেলে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৯৯ ও ১৬৬ রান করেছেন ২০২৩ সালের জানুয়ারিতে। আর দুটি সেঞ্চুরি করলে লিস্ট এ ক্রিকেটে শচীনের সর্বকালের ৬০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন ৫৯টি শতক হাঁকানো কোহলি। 

বর্তমানে ঘরের মাঠে ৪১ সেঞ্চুরি কোহলির নামের পাশে। আর দুটি শতক হাঁকালে দেশের মাটিতে শচীনের সর্বকালের রেকর্ড ৪২ সেঞ্চুরিকে পেছনে ফেলবেন তিনি।

শচীনের আরেকটি রেকর্ড থেকে ১১০ রান দূরে কোহলি। ঘরের মাঠে ১৬৪ ম্যাচে সর্বোচ্চ ৬৯৭৬ রান করেছিলেন ব্যাটিং মায়েস্ত্রো। কোহলি ১৩০ ম্যাচ খেলে ৬৮৬৭ রান করেছেন দেশে।

 এসএ/এসএন


মন্তব্য করুন