© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড

শেয়ার করুন:
অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচটি খেলবে আয়ারল্যান্ড। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে হাঙ্গেরিতে নিজেদের মধ্যে ভোটাভুটি করে এই সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ জাতীয় দলের ফুটবলাররা।

আগামীকাল রাতে ডেব্রেসেনের নাগিয়ারদেই স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা। কয়েক সপ্তাহ ধরেই এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছিল। এফএআই ও আইরিশ সরকার নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি খেলার পক্ষে অবস্থান জানিয়ে আসছিল।

আজ সকালে দলের হোটেলে প্রায় চার ঘণ্টা আলোচনা করেন খেলোয়াড়রা। এরপর দুপুরের দিকে ভোটাভুটি হয়। বিকেলের নির্ধারিত সংবাদ সম্মেলনও দীর্ঘ সময় পিছিয়ে যায়। শেষ পর্যন্ত এফএআই জানায়, ‘উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতায়’ ম্যাচটি খেলার পক্ষে মত দিয়েছেন দলের সদস্যরা।

পরে এফএআইয়ের সিইও ডেভিড কাউরেল কোচ হেইমির হলগ্রিমসন ও ফুটবল ডিরেক্টরের সঙ্গে সংবাদমাধ্যমের সামনে এসে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান, খেলোয়াড়দের ভোটের ফলের ভিত্তিতেই ম্যাচটি খেলার সিদ্ধান্ত হয়েছে।

তবে দলের সবাই যে এই সিদ্ধান্তে একমত ছিলেন, তা নয়। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, কয়েকজন খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে মাঠে নামা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এর মধ্যে গোলকিপার গ্যাভিন বাজুনু ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে কোচ হলগ্রিমসনও জানিয়েছিলেন, দলের অনেক খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলতে স্বস্তিবোধ করছেন না। তবে একবার ম্যাচ খেলার সিদ্ধান্ত হলে দল হিসেবে ঐক্যবদ্ধ থাকার কথাও জানিয়েছিলেন তিনি।

খেলোয়াড়দের মধ্যে আগে থেকেই একটি বিষয়ে ঐকমত্য ছিল- ভোটের ফল যেদিকেই যাক, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের ঐক্য ধরে রাখা হবে। ফলে মতভেদ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের পর সবাইকে একই অবস্থানে রাখার চেষ্টা করা হয়েছে।

এসএ/এসএন


মন্তব্য করুন