© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিশাদকে বাংলায় বরণ করে নিলেন আফ্রিদিরা

শেয়ার করুন:
রিশাদকে বাংলায় বরণ করে নিলেন আফ্রিদিরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে পৌঁছেছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে আসন্ন পিএসএলে অংশ নেবেন এই বাংলাদেশি লেগ স্পিনার। দলটির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, যা রিশাদ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর স্বত্বাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করতে যান। সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ‘কালান্দার’ সিকান্দার রাজাও।

সিকান্দারই মূলত তাকে বরণ করে নেওয়ার কাজটা করেছেন। রিশাদ তার রুমের দরজা খুলতেই দেখতে পান এই তিনজনকে। সিকান্দার রাজা ভাঙা ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি মার (আমার) বন্ধু হবে? শাহিন ভাইয়ের?’

এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের। তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, ‘তাহলে তো খুব মজা হবে!’

এই ক্লিপটি রিশাদ নিজের ফেসবুকে শেয়ার করেন। তবে মূল ভিডিওটি ছিল লাহোরের ফেসবুক পেজে। সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা, স্যাম বিলিংস, কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর।

দলটির প্রথম ম্যাচ পিএসএলের প্রথম দিনই। আগামী ১১ এপ্রিল দলটা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

আরএ/টিএ

মন্তব্য করুন