© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিমের পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার সোহেল

শেয়ার করুন:
তামিমের পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার সোহেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৫ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫
কদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল, এবার অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ চলছিল, যেখানে গাজী সোহেল আম্পায়ারিং করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মাঠে নামতে পারেননি।

ম্যাচ শুরুর আগে সোহেল শরীর খারাপ অনুভব করলে তাকে বিকেএসপির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবির এক কর্মকর্তা জানান, সোহেল প্রেশার হাই অনুভব করেছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পালস কিছুটা বেশি ছিল। এই কারণে রিজার্ভ আম্পায়ার দিয়েই ম্যাচটি পরিচালিত হচ্ছে।

এসএস/এসএন

মন্তব্য করুন