© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে এক বছর নিষিদ্ধ বশ

শেয়ার করুন:
পিএসএলে এক বছর নিষিদ্ধ বশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৭ এএম | ১২ এপ্রিল, ২০২৫
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টির টুর্নামেন্টে দল পাওয়ার পরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেওয়ায় দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশকে পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফট থেকে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে বশকে দলে নেয় পেশোয়ার জালমি। এরপর দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামসের ইনজুরিতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পান বশ। সুযোগ পেয়েই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন এ পেসার।

এরপর বশকে আইনি নোটিশ পাঠায় পিসিবি। শেষ পর্যন্ত এ ঘটনায় বশকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করে পিসিবি। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ বশকে ২০২৬ সালের ১১তম আসরে নিষিদ্ধ করা হয়েছে।’

পিএসএলে নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করে বশ বলেন, ‘আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের মানুষ, পেশোয়ার জালমির ভক্ত এবং ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘পিএসএল একটি বড় টুর্নামেন্ট। আমার সিদ্ধান্তে যে হতাশা তৈরি হয়েছে, সেটা উপলব্ধি করতে পারছি। পেশোয়ার জালমির অনুগত সমর্থকদের হতাশ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আর্থিক জরিমানা ও নির্বাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। এটা আমার কাছে একটা বড় শিক্ষা। আমি এই অভিজ্ঞতা থেকে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে নতুন উদ্যম ও ভক্তদের আস্থা নিয়ে আবারও পিএসএলে ফিরে আসার আশা রাখি।’


এসএস

মন্তব্য করুন