© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কী লেখা ছিল অভিষেক শর্মার সেই কাগজে?

শেয়ার করুন:
কী লেখা ছিল অভিষেক শর্মার সেই কাগজে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ এএম | ১৩ এপ্রিল, ২০২৫
অবশেষে অভিষেক শর্মার ব্যাটে যেন সব জবাব মিললো! আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে মরিয়া এই তরুণ ক্রিকেটার পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিলেন—তাকে অবমূল্যায়ন করার সময় এখনও আসেনি।

মাত্র ২৪ বছর বয়সেই আইপিএলে মোটা অঙ্কের রিটেনশনে ছিলেন অভিষেক। ফলে প্রত্যাশার চাপ ছিল তুঙ্গে। কিন্তু চলতি আসরে এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণে ব্যর্থই ছিলেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটা যেন সেই হতাশার গ্লানি মুছে ফেলারই উপলক্ষ হয়ে উঠল।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। বিশেষ করে মার্কো ইয়ানসেনকে মারা ১০৬ মিটারের বিশাল ছক্কাটি চোখে লেগে থাকার মতো। চলতি আসরে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কা।

১৯ বলে হাফ সেঞ্চুরি আর ৪০ বলে সেঞ্চুরি করেন তিনি, যা আইপিএল ইতিহাসে ষষ্ঠ দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। সেঞ্চুরি করার পর একটি ছোট কাগজ তুলে ধরেন অভিষেক, যেখানে লেখা ছিল—‘This one is for orange army’। তার এমন উদযাপন কৌতুহল জাগিয়েছে সবাইকে, এমনকি প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়াস আইয়ার পর্যন্ত এসে দেখেন সেই কাগজ।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের কমলা জার্সি পরা ভক্তদের উদ্দেশেই ছিল তার এই বিশেষ উপহার। ৭টি চার আর ৬টি ছক্কার মারে সেঞ্চুরি করার পরও থেমে যাননি তিনি। আরও ১৪ বলে যোগ করেন ৪১ রান। শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪১ রানে আউট হন অভিষেক শর্মা।

তার এই ইনিংসের কল্যাণে সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে ৮ উইকেটের জয় এবং টানা চার ম্যাচ হারের পর অবশেষে পয়েন্টের দেখা।


এসএস/এসএন

মন্তব্য করুন