© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর

শেয়ার করুন:
প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর

ছবি : সংগৃহীত

সাদমান রাফিদ
০৭:৫৩ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর সামনে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগে ফেরার দরজা! শেফিল্ড ইউনাইটেডের টানা তিন হারে কঠিন হয়ে গেছে স্বপ্নের সেই পথ। ফলে প্রশ্ন উঠছে খেলবেন কোথায় হামজা? চ্যাম্পিয়নশিপে নাকি প্রিমিয়ার লিগে?

ইংলিশ চ্যাম্পিয়নশিপের মৌসুমের শুরুতে শেফিল্ড ইউনাইটেড ছিল দুর্দান্ত ছন্দে। সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার জন্য লড়ছিল তারা। মাঝমাঠের প্রাণ হিসেবে ছিলেন হামজা চৌধুরী। কিন্তু গত কয়েক ম্যাচেই যেন সব হিসেব উল্টে গেছে।

শেষ তিন ম্যাচে টানা হারে শেফিল্ড এখন পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে। মিলওয়াল ও অক্সফোর্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হারের পর, সর্বশেষ তারা হারল প্লিমাউথের বিপক্ষে ২-১ গোলে। অথচ প্রথমে রাক-সাকি’র গোলে এগিয়েছিল শেফিল্ডই। পরে ৮১ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচ হারিয়ে বসে।

এই হারের ফলে শেফিল্ডের পয়েন্ট এখন ৮৩। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা লিডস ও বার্নলির পয়েন্ট ৮৮। ফলে শীর্ষ দুইয়ে না উঠতে পারলে খেলতে হবে প্লে-অফে। আর প্লে-অফ মানেই অনিশ্চয়তা, মানসিক চাপ এবং বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে যাওয়া।

আর হামজার ব্যক্তিগত ভবিষ্যতও অনিশ্চিত। তিনি লোনে আছেন শেফিল্ডে, কিন্তু মৌসুম শেষে ফিরবেন লেস্টার সিটিতে। সেখানে পরিস্থিতি আরও খারাপ। লিগ টেবিলে ১৯তম স্থানে থাকা লেস্টার নিশ্চিত অবনমনের পথে। তাই চুক্তি থাকলেও প্রিমিয়ার লিগে খেলা অসম্ভব হয়ে যাচ্ছে তার।


এমআর/টিএ

মন্তব্য করুন