© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া নারী দল

শেয়ার করুন:
বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া নারী দল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ এএম | ১৪ এপ্রিল, ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং নারী ক্রিকেটে প্রথম সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া নারী দল।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, ২ মে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। আড়াই সপ্তাহের এই সফরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কক্সবাজারে।

আগামী ৬ মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর যথাক্রমে ৮ ও ১১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই শুরু সকাল ১০টায়।

এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কক্সবাজার চলে যাবে দুই দল। কক্সবাজারের ক্রিকেট একাডেমি মাঠে ১৪, ১৬ ও ১৮ মে হবে তিন ম্যাচ। খেলা শুরু দুপুর দেড়টায়।

এরপর দুই দিন বিরতি দিয়ে ১৪ মে থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরএ

মন্তব্য করুন