© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লি অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা

শেয়ার করুন:
দিল্লি অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ১৪ এপ্রিল, ২০২৫
মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে দুঃসংবাদ শোনতে হয়েছে। স্লো ওভার-রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যথাসময়ে বোলিং ইনিংস শেষ করতে না পারায় এই জরিমানা গুনেছেন অক্ষর।

এটি তার মৌসুমের প্রথম ঘটনা, তাই শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধি অনুযায়ী, প্রথমবার স্লো ওভার-রেটের দায়ে এই পরিমাণ জরিমানা করা হয়। তবে পরবর্তী ম্যাচগুলোতে একই ভুল হলে জরিমানার পরিমাণ বাড়তে পারে।

এই মৌসুমে আগে একই কারণে জরিমানা হয়েছে মুম্বাইয়ের হার্দিক পাণ্ড্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার, এবং রাজস্থান রয়্যালসের রায়ান পারাগ ও সঞ্জু স্যামসনের।


এসএস/এসএন 

মন্তব্য করুন