© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে নামলেন সমিত সোম

শেয়ার করুন:
বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে নামলেন সমিত সোম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ১৫ জুন, ২০২৫
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে সামিত সোমের। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচ খেলেই কানাডায় ফিরেছেন এই মিডফিল্ডার। আর ফিরেই নিজের ক্লাব কাভালরি এফসির হয়ে মাঠে নামেন বাংলাদেশের পতাকা সম্বলিত বিশেষ জার্সি পরে।

শনিবার (১৪ জুন) রাতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেয় কাভালরি এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও আলোচনায় ছিলেন সামিত সোম। ম্যাচের আগে আয়োজিত বিশেষ ফটোসেশনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাদা জার্সি পরে ছবি তোলেন তিনি।

‘ওয়ান ইয়ার আউট’ নামক এই আয়োজনটি ছিল আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। এতে কাভালরির বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশের পতাকা সম্বলিত জার্সি পরে অংশ নেন। বাংলাদেশের হয়ে অভিষেকের পরপরই এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের পতাকা তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন এই মিডফিল্ডার।

বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সামিতের দল কাভালরি এফসি। শীর্ষে আছে অ্যাথলেটিকো ওতাওয়া, তাদের সংগ্রহ ২১ পয়েন্ট।


পিএ/টিএ  

মন্তব্য করুন