© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেট ছাড়তে চাওয়া রাহি নিয়মিত বিপিএল খেলছেন, সুযোগ নেই মুশফিকের

শেয়ার করুন:
ক্রিকেট ছাড়তে চাওয়া রাহি নিয়মিত বিপিএল খেলছেন, সুযোগ নেই মুশফিকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪২ পিএম | ১৭ জানুয়ারি, ২০২৬
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে এক যুগ পর নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলে নিয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। নিলামে ১৮ লাখ টাকায় পেসার মুশফিক হাসানকে নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াডে যুক্ত করা হয়। তবে মুশফিক ৯ ম্যাচ শেষ হলেও একাদশে সুযোগ পাননি।

অন্যদিকে, খরুচে বোলিংয়ের পরও নিয়মিত মাঠে নামছেন আবু জায়েদ রাহি। চলমান বিপিএলের নিলামে কোনো দলই রাহির প্রতি আগ্রহ দেখায়নি। নির্ধারিত সূচি অনুযায়ী সিলেট পর্বের ম্যাচ চলতে থাকলেও চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় সেখানকার ম্যাচগুলো সিলেটে সরিয়ে নেওয়া হয়। সিলেটের প্রথম পর্ব শেষে নোয়াখালী দলে যুক্ত হয় রাহি এবং পরবর্তী তিনটি ম্যাচেই তাকে নিয়মিত খেলিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।



প্রথম ম্যাচে মাত্র ১ ওভারে ১৭ রান খরচ করার পর আর বোলিংয়ে নামেননি রাহি। দ্বিতীয় ম্যাচেও একইভাবে ১ ওভারে ১৬ রান খরচের পর দেখা যায়নি তাকে। তবে তৃতীয় ম্যাচে তিন ওভার বল করে ১ উইকেট নিলেও ৩১ রান খরচ করেন। সবমিলিয়ে ৫ ওভার বল করে ৬৮ রান দিয়েছেন। এবারের বিপিএলে ন্যূনতম ৩০ বল করা বোলারদের মধ্যে তার ইকোনমি (১৩.৬০) সবচেয়ে বেশি।

এর আগে দেশের এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে রাহি পেশাদার ক্রিকেট থেকে দ্রুত অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ২০২১ সালের পর জাতীয় দলে ডাক না পাওয়া ৩২ বছর বয়সী এই পেসারের আর বড় প্রত্যাশা নেই। খেলতে চান সর্বোচ্চ দুই-এক বছর। বিপিএলে সুযোগ পেলেও বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

অন্যদিকে তরুণ পেসার মুশফিকের বিপিএলটা হতাশার হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের হয়ে দুইবার ডাক পেলেও ইনজুরির কারণে খেলতে পারেননি। এনসিএল টি-টোয়েন্টিতেও ইনজুরিতে পড়েছিলেন। পূর্ণ ফিট হয়ে বিপিএলে ফিরে আসলেও ১ ম্যাচ বাকি থাকা অবস্থায় তার একাদশে সুযোগ হয়নি। দলের কোচের কাছে জানতে চাওয়া হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন