১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সিজনাল পলিটিশিয়ান না। আমরা বসন্তের কোকিল না, যে যখন নির্বাচন আসবে, তখন রঙ ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে হাজির হবো। আপনারা সাক্ষী, সাড়ে ১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য ছেড়ে কোথাও যাইনি। এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম। আল্লাহ আমাদের রেখেছিলেন। দফায় দফায় জেলে গেছি। ঘর-বাড়ি ছাড়া হয়েছি। অফিসে ঢুকতে পারি নাই। কিন্তু বাংলাদেশে ছিলাম। এখনও আল্লাহ রেখেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে ১১ দলীয় জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে সুদিন দুর্দিন কী আসবে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ।আছি থাকব, আপনাদের সুখেও থাকব ইনশাআল্লাহ দুঃখেও থাকব।

জামায়াতে আমির বলেন, আমাদের কর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাই বলে হারাম পথ, আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নাই, আমরা চাঁদাবাজি করব না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ জানে, আমরা চাঁদাবাজি করি নাই। যারা আমাদের মামলা দিয়ে দফায় দফায় জেলে দিয়ে রিমান্ডে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা দেব না।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বড় মজলুম সংগঠন। কোনো সংগঠনের শীর্ষ ১১ জন নেতাকে শেখ হাসিনা সরকার খুন করে নাই। কোনো সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই। আর কোনো সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই। আর কোনো সংগঠনের অফিস তালা বন্ধ করে নাই। কোনো সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি-ঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয় নাই। আর কোনো সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই। এটা একমাত্র সংগঠন জামায়াতে ইসলামী।

তবে আমরা বিশ্বাস করি, যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম সকলেই মজলুম ছিলেন। বিরোধী দলের নেতাকর্মীরা মজলুম ছিলেন না।

এদেশের ১৮ কোটি মানুষ মজলুম ছিল। আলেম-ওলামা, ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুরা, সুশীল সমাজ, ব্যবসায়ী ও কৃষক-শ্রমিকরা মজলুম ছিল।

এ সময় জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান জেলার ৮টি আসনের দলীয় ও শরিক দলের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন। তাদের মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর ডা. আব্দুল্লাহেল কাফী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামীর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর জেলা আমীর আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সিটে জামায়াতে ইসলামীর এ.কে.এম আব্দুল হামিদ, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন তালুকদার, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম খানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে ওই নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী ও শরিক দলের নেতা ও প্রার্থীরা বক্তব্য রাখেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026