দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান

ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, ‘দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। যেদিকেই যাচ্ছি মানুষের আওয়াজ একটাই, ধানের শীষ। মানুষ শান্তির জন্য, উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে চায়।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর চেয়ারম্যান বাড়ির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কেরানীগঞ্জ নিয়ে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘লন্ডনের টেমস নদীর অপর পাড়ে যেমন আরেকটি আধুনিক লন্ডন গড়ে উঠেছে, ঠিক তেমনি ঢাকা শহরের পাশে বুড়িগঙ্গা নদীর অপর প্রান্তে অবস্থিত কেরানীগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।’

আমান উল্লাহ আমান আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই নয়াবাজার বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজসহ অসংখ্য ব্রিজ ও সড়ক নির্মাণ করা হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজসহ কেরানীগঞ্জের প্রয়োজনীয় সকল উন্নয়ন বাস্তবায়ন করা হবে।’ শেষে আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
 
চেয়ারম্যান পুত্র আজিজুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বকরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026