নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ১২ তারিখ নির্বাচন বানচাল করতেই আজ আমাদের ওপর হামলা হয়েছে। সুতরাং এ নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা ১২ তারিখেই হতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের আমাদের রুখে দিতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

জাবের বলেন, যারা ১২ তারিখে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য আমাদের ওপরে আক্রমণ করেছে, তাদের এ নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দেবেন। কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সীমান্ত, নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে।
যার কারণে জুলাই গণভোটে আপনাদের অবশ্যই হ্যাঁ দিতে হবে এবং যারা সৎ ও যোগ্য-তারা যে দলেরই হোক না কেন-তাদের ভোট দিয়ে আপনাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমার আশেপাশের দুজন প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি। আমার পাশে সালাউদ্দিন আম্মারকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। ওর মুখে সেলাই দিতে হয়েছে। হাতে ব্যান্ডেজ। জুমার গালের প্রত্যেকটা জায়গা আচড়ানো। মাথায় বাড়ি দিয়েছে। শান্তাকে গলা টিপে ধরেছে।

আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভেতরে ছিল, আমাদের ওখান থেকে গুলি করে, রাবার বুলেট ছুড়ে সরিয়ে দেওয়ার পরে আমাদের যে ভাইয়েরা ভেতরে আটকা ছিল, শত শত পুলিশ তাদের নির্বিচারে পিটিয়েছে।

ফাহিমসহ দুই-তিনজনের হাত ভেঙে গিয়েছে এ পিটুনিতে। আমাদের আরেকজন কর্মী যার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, যাকে অক্সিজেন দিয়ে তারপরে হসপিটালে নিয়ে আসতে হয়েছে এবং তাকে প্রচণ্ডভাবে মাথায়, হাতে, কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজড- যোগ করেন তিনি।

জাবের বলেন, তারা আমাদের খুন করবার উদ্দেশ্য নিয়েই এ আক্রমণটা করেছে। আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। এরপরও যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই, এরপরও নির্বাচন হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি এ ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা তাদের জীবন জাহান্নাম বানায় দেব।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026