© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রিয়জনকে জড়িয়ে ধরলে ভালো থাকবে মন! আরো যে উপকার

শেয়ার করুন:
প্রিয়জনকে জড়িয়ে ধরলে ভালো থাকবে মন! আরো যে উপকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ এএম | ১৮ এপ্রিল, ২০২৫

<div>ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রিয়জনকে আলিঙ্গন করা শুধু মানসিক প্রশান্ত

ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রিয়জনকে আলিঙ্গন করা শুধু মানসিক প্রশান্তিই দেয় না, এটি শরীর ও মনের জন্যও উপকারী। গবেষণা বলছে, আলিঙ্গন করলে মেজাজ উন্নত হয়, মানসিক চাপ কমে এবং হার্ট ভালো থাকে।

মেজাজ ভালো থাকে:
আলিঙ্গন হ্যাপি হরমোন বা অক্সিটোসিন নিঃসরণে সাহায্য করে, যা মানসিক প্রশান্তি দেয় এবং মেজাজ উন্নত করে।

মানসিক চাপ কমে:
আলিঙ্গনের ফলে কর্টিসল হরমোনের মাত্রা হ্রাস পায়, ফলে উদ্বেগ ও চাপ কমে যায়।

হার্ট সুস্থ থাকে:
বিশেষজ্ঞরা বলছেন, আলিঙ্গনের ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

স্মৃতিশক্তি বাড়ে:
অক্সিটোসিনের উপস্থিতি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে।

শরীরে শান্তি আসে:
আলিঙ্গন ভয়ের অনুভূতি কমায়, শরীর-মনকে শান্ত করে এবং কাজের প্রতি উদ্যম বাড়ায়।

গবেষণার ফল:
সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালের এক গবেষণা বলছে, নিয়মিত আলিঙ্গন মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারে। এতে করে জীবনে সুখের মাত্রাও বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, প্রিয়জনকে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে আলিঙ্গন করা উচিত—তাতে ভালো থাকবেন আপনি, ভালো থাকবে সম্পর্কও।

এসএস

মন্তব্য করুন